পার্বতীপুর-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় ব্যাটারি চালিত চার্জার ভ্যানচালক হারেজ উদ্দীন (৬৫) মারা গেছেন। শুক্রবার বেলা ১২ টার দিকে যশাই মোড় বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হারেজ উদ্দীন পার্বতীপর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে, চালক ও হেলপার পলাতক রয়েছে।