প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহারের টাকা থেকে করোনা কর্মহীন ও প্রকৃত উপকারভোগীরা যেন কোনো ভাবেই বঞ্চিত না হয় এ লক্ষে উপকারভোগীদের তালিকা সঠিকভাবে যাচাই-বাছাই করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে ট্যাগ অফিসারদের সাথে মতবিনিময়কালে এমন কঠোর নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়া রানী রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামনা, দেবাশীষ মন্ডল ও দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য। উল্লেখ্য, ঈদকে সামনে রেখে করোনায় কর্মহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় এ উপজেলার ১০ ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ২৫০ জন এবং পৌরসভার ২০০ জন উপকারভোগী মোবাইলের মাধ্যমে ১ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।