খুলনার পাইকগাছায় লকডাউনের মধ্যে রাত ৮টার পর দোকান খোলা রাখায় বিভিন্ন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১০ মামলায় ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী লকডাউনে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের উপর আরোপিত বিধিনিষেধ কার্যকর করতে বুধবার রাত সাড়ে ৮টা থেকে ১১টা পর্যস্ত পৌর সদর, বাসস্ট্যান্ড, জিরোপয়েন্ট, সরল বাজার, বোয়ালিয়া মোড় ও নতুন বাজার সহ গুরুত্ব স্থান সমূহে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখায় ১০ মামলায় একাধিক ব্যবসায়ীকে ১৭ হাজার ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় থানা পুলিশ, আনসার ও ভিডিপি সহ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।