দিনাজপুরের কাহারোলে কৃষ্ণা রায় নামে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।
বৃহস্পতিবার সকালে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বটতলা নামক স্থান হতে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মৃত কৃষ্ণা রায়(৫০) বীরগঞ্জ পৌর শহরের কাছারি পাড়ার মৃত লাগরাজ রায়ের ছেলে।
কাহারোল থানার ওসি মোঃ ফেরদৌস আলী জানান, বৃহস্পতিবার ভোরে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বটতলা নামক স্থানে রাস্তার ধারে মৃতদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান।