বাংলাদেশ সেনাবাহিনী ও সেনা সদস্য রাজশাহীর পক্ষে মহানগরীর বহরমপুর এলাকায় সহায় সম্বলহীন প্রায় ১০০ পরিবারের মাঝে শুকনা ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী রাজশাহীর স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার তৌহিদুল ইসলাম-এর নির্দেশনায় বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে মেজর রিয়াজের উপস্থিতিতে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী রাজশাহী স্টেশনের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ তথ্য নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়- ত্রাণসামগ্রী হিসেবে প্রতিজনকে ৭ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, আধা কেজি তেল ও ২৫০ গ্রাম করে লবন দেওয়া হয়েছে। আর ইতোমধ্যে রাজশাহীর বিভিন্ন উপজেলায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বর্তমান মহামারী পরিস্থিতিতে এ ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।