খুলনার পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন বাজার সংরক্ষণ বাঁধ কেটে নদী থেক কাঠ উঠানোর সময় প্রবল জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙ্গে বাজার ও আদর্শগ্রাম প্লাবিত। সুপেয় পানির আঁধার ক্ষ্যাত পুকুরটি লবণাক্ত পানি ভরেগেছে। দেখাদিয়েছে সুপেয় পানির সঙ্কট।
জানা যায়, ইপজেলার সোলাদানা বাজারে বসবাসরত দুলাল দাশের পুত্র যদু দাশ ও জামাতা বিধান দাশ বুধবার দুপুরে জোয়ারের সময় তাদের বাড়ী সংলগ্ন সংরক্ষণ বাঁধটি কেটে দিয়ে নদীতে থাকা কয়েকটি গাছ ভিতরে আনেন। এ সময় জোয়ারের পানি প্রবল বেগে ভিতরে প্রবেশ করে সোলাদানা বাজার প্লাবিত হয়। পানির ¯্রােতের গতী মূহুর্তের মধ্যে আদর্শ গ্রামের রাস্তা ছাঁপিয়ে এলাকায় একমাত্র সুপেয় পানির পুকুরে প্রবেশ করে। এতে সুপেয় পানি পান করা অনুপযোগী হয়ে পড়ে। সোলাদানার আদর্শ গ্রাম পার্শ্ববর্তী লতা, দেলুটি, বয়ারঝাঁপা, সোলাদানা সহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ ওই পুকুরের পানি পান করেন। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার হাজার হাজার মানুষ সুয়েপ পানি সংকটে পড়বে। আদর্শ গ্রামের বাসিন্দা হালিমা বেগম (৫০) বলেন, জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই যদু ও বিধান বাঁধ কেটে তাদের নদীতে রাখা গাছ ভিতরে আনে, আর নদীর পানি তীব্র ¯্রােতে বাজার প্লাবিত ও মিষ্টি পুকুরে লোনা পানি ঢুকে পড়েছে। আরবি বেগম (৪৬) জানান, দুপুরের জোয়ারের সময় বাজার ও আদর্শ গ্রামের রাস্তা কেটে দিলে, মূহুর্তের মধ্যে বাজার ছাঁপিয়ে মিষ্টি পুকুরে পানি প্রবেশ করে। তাঁকে নিষেধ করলে সে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।