গতকাল সকালে দিঘলিয়া উপজেলার সেনহাটীস্থ বাতিভিটা গ্রামে নদীর তীরবর্তী আতাই নদী এলাকায় হ্যাচা দিয়ে মাছ ধরতে গিয়ে এই বাচ্চা হাঙ্গরটি পায় ওই এলাকার বাসিন্দা বাবু খামারী। হাঙ্গরটি পাওয়ার পর তারা
বুঝতে পারে হাঙ্গরের বাচ্চাটি অসুস্থ। তখবই তারা শুরু করে হাঙ্গরের বাচ্চাটিকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা।
পরবর্তীতে তাদের ও এলাকা বাসীর সহযোগিতায় হাঙ্গরটি কে নদীতে অবমুক্ত করার জন্য কৃত্রিম ¯্রােতের সৃষ্টি করে অনেক চেষ্টা করা হয় বাঁচতে। কিন্তু ততক্ষণে তাকে আর বাঁচানো সম্ভব হয় নি।এদিকে এঘটনা দিঘলিয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মিছিলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম রাজিবকে এপ্রতিবেদক জানালে তিনি এপ্রতিবেদককে জানান, তাঁরা ওই প্রাণীটিকে উদ্ধার সংরক্ষণের উদ্দেশ্যে এঘটনার ব্যাপারে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের সাথে কথা বলেছেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মৃত হাঙ্গরের বাচ্চাটিকে উদ্ধারের ও সংরক্ষণের চেষ্টা চলছিল।