সারাদেশের ন্যায় বিরলে অভ্যন্তরীণ গম সংগ্রহ/২০২১ খ্রিঃ এর আওতায় গম সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে উন্মুক্ত লটারীর মাধ্যমে প্রকৃত গম চাষী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে জুম মিটিং (ভিডিও কনফারেন্স) এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
এ সময় বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহাবুবার রহমান, খাদ্য পরিদর্শক মঈনুদ্দীন, ওসি এলএসডি (বিরল) লুৎফর রহমান, ওসি এলএসডি (মঙ্গলপুর) আমিরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, শহরগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুর রহমান মুরাদ, ধামইর ইউপি সচিব রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এবার পৌরসভা ও উপজেলার ১২ টি ইউনিয়নে ২৭২ জন প্রকৃত গম চাষীর মধ্য হতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ৯২ জন প্রকৃত গম চাষীর নিকট হতে ৯২ মে.টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শেষে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি গম সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।