খুলনার পাইকগাছায় হরিঢালী ক্যাম্প পুলিশ রহিমপু গ্রাম থেকে ১৫গ্রাম গাঁজাসহ দুই জনকে আটক করেছে। হরিঢালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই সুকান্ত কর্মকার (ভারপ্রাপ্ত) ও এ এস আই মো. কামরুজ্জামান ও সংগীয় ফোর্সসহ মঙ্গলবার রহিমপুর সালামের বাড়ি থেকে উপজেলার হিতামপুর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে কাজী গোলাম মোস্তফা (২৩) ও মেলেকপুরাইকাটি গ্রামের মো. আকবর আলী গাজী ছেলে রাসেল গাজী (২৩) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি সাদা রঙের পলিথিনের প্যাকেটের ভিতর মোড়ানো অবস্থায় ১৫গ্রাাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটকদের বিরুদ্ধে এসআই সুকান্ত কর্মকার বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন।