অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে দিনাজপুরের খানসামায় বিএনপি'র উদ্যোগে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে খানসামা উপজেলার ভাবকি ইউপির রামনগর গ্রামের ডুমকুড়ার পাড় বছির উদ্দিন পাড়ার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন এবং নগদ এক হাজার টাকা করে প্রদান করেন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক রবিউল আলম তুহিন।
এসময় উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক তহিদুল ইসলাম তহি, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুয়েল রানা, ভাবকী ইউনিয়ন যুবদল সভাপতি রবিউল ইসলাম বাবু, ভাবকী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আহেদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার দিবগত রাত দেড়টার দিকে সর্টসার্কিটে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের রামনগর গ্রামের ডুমকুড়ার পাড়ে আগুন লেগে ৯টি পরিবার নিঃস্ব হয়ে যায। মঙ্গলবার উপজেলা প্রশাসন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী, ঢেউটিন, নগদ অর্থের চেক ও কম্বল বিতরণ করেছে।