ভোলাহাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৮ এপ্রিল বুধবার বেলা ১১ টার দিকে দু’ জায়গায় অসহায় দুস্থ, অপুষ্ট মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য বিতরণ করা হয়। উপজেলার মুসলিমপুর আশ্রায়ণ প্রকল্পে সরজমিনে গিয়ে ২০ জনের মাঝে চাল ৫ কেজি,আলু ৩ কেজি,ছোলা ৫’শগ্রাম, ডাল ৫’শ গ্রাম,তেল ৫’শ মিলি ও পিঁয়াজ ১ কেজি। অপরদিকে নামো মুশরীভূজা হিলফ- উল- ফজল শিশু সনদ (আবাসিক এতিমখানা) সরজমিনে গিয়ে ৫৫ জন হাফেজকে চাল,তেল,ডাল,লবণসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল হামিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী খাইরুল ইসলাম, আলহেলালসহ অন্যরা।