রমজান মাস উপলক্ষে রাজশাহীর বাগমারার যোগিপাড়া ইউনিয়নের ৫০০জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে এই অর্থ বিতরণ করা হয়। মানবিক কর্মসূচির আওতায় জিআর প্রকল্প থেকে এই অর্থ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ৫০০জনকে ডেকে আনা হয়। পরে তাঁদের হাতে নগদ ৫০০টাকা করে দেওয়া হয়। সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আতাউর রহমান, ট্যাগ কর্মকর্তা প্রফুল্ল সরকার, সদস্য হাবিবুর রহমান, সালেহা বিবি, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ আলম টনি প্রমুখ।
ট্যাগ কর্মকর্তা প্রফুল্ল সরকার জানান, সুষ্ঠুভাবে সকাল থেকে দুপুর পর্যন্ত তালিকাভূক্ত ৫০০জনের হাতে নগদ ৫০০ টাকা করে দেওয়া হয়।