“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপদ্যের আলোকে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে নওগাঁর পোরশায় পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ঘাটনগর ইউনিয়নের শুকলাহার গ্রামে ৪২টি পরিবারের মাঝে ওই প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এতে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ৫০০গ্রাম ছোলা, ৫০০গ্রাম মসুর ডাল ও আধা লিটার সোয়াবিন তেল দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগীতায় এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে ওই পুষ্টিকর খাবার বিতরণের সময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।