খুলনার পাইকগাছায় নমিতা মন্ডল (৬৫) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। মঙ্গলবার গভীর রাতে খুলনার কোভিড হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে'র করোনা ইউনিট মুখপাত্র ডাঃ ইফতেকার বিন রাজ্জাক জানান, করোনায় মৃত্যু নমিতা মন্ডল গড়ইখালী ইউনিয়নের দক্ষিণ কুমখালী গ্রামের মৃত সুধীর মন্ডলের স্ত্রী। মৃতের পরিবার জানান, নমিতা মন্ডল গত ১১ এপ্রিল গ্রামের বাড়ীতে ব্রেণ স্টোকে আক্রান্ত হলে খুলনার একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট দেখা দিলে ২৬ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১টা ৫৫ মিনিটে মৃত্যু বরন করেন। বুধবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের তত্বাবধানে রূপসা মহাশ্বশ্মানঘাটে মৃতের সৎকার সম্পন্ন করা হয়েছে বলে পারিবারিক ভাবে জানানো হয়েছে।