নওগাঁর পোরশায় অভ্যন্তরীন বোরোধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের তত্বাবধানে এবং খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে বুধবার সকাল ১১টায় ঢাকা নিজ অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অভ্যন্তরীন বোরো সংগ্রহ/২১ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে নিতপুর খাদ্যগুদাম চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে স্থানীয় ভাবে বোরোধান সংগ্রহের উদ্বোধন করেন উপজলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা। এ সময় কৃষি কর্মকর্তা মাহফুজ আলম, খাদ্য কর্মকর্তা রতন কুমার প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, নিতপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মতিন ও সরাইগাছি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তোরাব সহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে উপজেলার দুইটি খাদ্য গুদামের মাধ্যমে ২৭ টাকা কেজি দরে ১ হাজার ১০২ মেট্রিকটন বোরোধান ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।