রাজশাহী পুঠিয়ায় পারিবারিক ঝমেলার কারণে এক বীর মুক্তিযোদ্ধার কবর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ হতে গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে পুঠিয়া পৌরসভার ঝলমালিয়া বাজারে একটি সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি খাঁনের পরিবারের পক্ষ হতে তার ছেলে মোহাম্মদ মোনায়েম খাঁন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি খাঁনের সর্বকোনিষ্ঠ ভাই সৌদিআরব প্রবাসী আইয়ুব খাঁন গত বছরের ৬ জানুয়ারি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা সৌদি আরবে একটি সম্পত্তি বন্টন সম্পর্কে মিথ্যা অভিযোগ দায়ের করেন। যা পুঠিয়া উপজেলা প্রশাসক অভিযোগ নিরসনের লক্ষ্যে উভয় পক্ষকে সরেজমিনে পরিদর্শন এবং একাধিকবার শুনানি করে সকলের উপস্থিতিতে গত ২০ র্ফেরয়ারি মাসে একটি অঙ্গীকারনামা স্বাক্ষর করা হয়। অঙ্গীকারনামা অনুযায়ী তাদের নিজ সম্পত্তি পরিমাপ করে দখল বুঝে নিয়ে রেজিষ্টেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়। অঙ্গীকারনামা অনুযায়ী আইয়ুব খাঁন বাটোয়ারা রেজিস্ট্রেশন না করে মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলি খাঁনের কবর সহ পরিবারের আরো ৫টি কবরের ওপর ট্রাক্টর দিয়ে চাষ করে সেখানে গাছ রোপন করে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছেন। পরে তিনি আমাদের কাউকে না জানিয়ে সৌদি আরবে চলে যান। মুক্তিযোদ্ধার বড় ছেলে আলঙ্গীর খাঁ বলেন,আমার ছোট চাচাকে বিভিন্নভাবে পরিবারের সকলে মিলে বুঝানো হয়েছে। আমার বাবার কবরটি পরিবর্তে আপনে অন্য জায়গা আমাদের নিকট হতে নেন। কিন্তু তিনি না শুনে আমার বাবার কবরটি ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এতেও তিনি সন্তষ্ট হননি। এখন আমাদের পরিবারের সম্মান নষ্ট করার জন্য, কিছু গণমাধ্যমকে ভুল তথ্য দিয়ে হয়রানি করাসহ বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মৃত বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন খাঁনের বড় ছেলে আলঙ্গীর খাঁন,আকবর আলী খাঁন,ভাতিজা আবদুল আজিজ খাঁন, আবদুল জব্বার খাঁন, নাসির উদ্দিন রিপন।