পাবনা-৫আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন পৌরসভা এবং পৌরসভার নাগরিকের পারস্পারিক সহযোগিতার মাধ্যমে যে কোন পৌরসভার নাগরিক সুবিধা, জীবন যাত্রার মানন্নোয়ন তথা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। আমার দৃঢ় বিশ্বাস একসময় সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি ব্যতিক্রম এবং এবং দৃষ্টিনন্দন কিছু কার্যসম্পাদনের মাধ্যমে সুজানগর পৌরসভা দেশের মধ্যে একটি আদর্শ পৌরসভায় পরিণত হবে। মঙ্গলবার বিকালে পাবনার সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজার সভাপতিত্বে পৌরসভা কার্যালয়ে আয়োজিত ঐ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আ.লীগ নেতা আবদুল জলিল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা এসএম শামছুল আলম, এডঃ শাহজাহান আলী খান, জালাল উদ্দিন বিশ্বাস, সাইদুর রহমান সাইদ, রবিউল হক টুটুল, রায়হান আলী খান, রাজা হাসন, মাহমুদুজ্জামান মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও উপজেলা ছাত্র লীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর সচিব গোলাম নবী।