রাজশাহীর তানোরে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রদান করলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য প্রদান করা হয়।
মঙ্গলবার বেলা ১১টার তিনি তানোর সদরের ইসলাহিয়াহ শিশু সদন (সিন্দুকাই এতিমখানা) সরেজমিনে গিয়ে এতিম শিশুদের হাতে বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তার সাথে ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্ত (টিএইচও) ডাক্তার রোজিআরা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সকল এতিম শিশু (প্রায় ৩০জন) সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
জানা গেছে, ২৪ এপ্রিল থেকে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের উদ্যোগে এই প্রথম বারের মত সরকারী ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্যাপনের বিভিন্ন পুষ্টিকর খাদ্যসামগ্রী পেলেন এতিম শিশুরা।
তানোর পৌর সদর (সিন্দুকাই এতিমখানা) ইসলাহিয়াহ শিশু সদনটি ১৯৮৮ সালে স্থাপিত হয়ে বিদেশী সাহায্য সহযোগীতায় পরিচালিত হয়ে আসছিলো। দীর্ঘদিন ধরে বিদেশী সাহায্য সহযোগীতা বন্ধ হয়ে যাওয়ায় ওই শিশু সদনের ১৪জন শিশুকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এবং বাকি অন্য আরো প্রায় ১৬থেকে ১৮জন এতিম শিশু স্থানীয় ব্যক্তিদের সাহায্য সহযোগীতা চলছে।
এবিষয়ে তানোর ইসলাহিয়াহ শিশু সদন (সিন্দুকাই এতিমখানা)’র ম্যানেজিং কমিটির সভাপতি গরীবের ডাক্তার হিসেবে পরিচিত ডাক্তার আবদুল হান্নান বলেন, স্থানীয়দের সাহায্য সহযোগীতায় অর্ধেক এবং সরকারী সহযোগীতায় (সমাজ সেবা অধিদপ্তর) মাধ্যমে এতিম খানাটি বর্তমানে আবাসন সমস্যাসহ নানা সমস্যার মধ্যে রয়েছে। তিনি বলেন, এইসব কমলমতি এতিম শিশুদের সাহায্য সহযোগীতার জন্য সমাজের বৃত্তবানসহ সকলকে এগিয়ে আসতে উদার্থ আহবান জানান।