পবিত্র রমজান উপলক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে ৫০০ দরিদ্র অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত পরিবার প্রতি ৫০০ টাকা করে প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে দেওপাড়া ইউনিয় পরিষদে পরিষদের চেয়ারম্যান মো: আকতারুজ্জামান প্রধান অতিথি থেকে গরীব ও অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ এই অর্থ তুলে দেন।
দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক প্রকৃত অসহায় ও দুঃস্থদের তালিকা করে প্রতিটি পরিবারের মাঝে টাকা তুলে দেওয়া হয়েছে। পবিত্র রমজান উপলক্ষ্যে সরকার অসহায় ও দরিদ্রদের জন্য যা ভেবে করেছে তা সত্যিই প্রশংসনিয় বলে তিনি জানান। বিতরণের সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যা মো: মজিবুর রহমান ৫০০ টি অসহায় পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০০ টাক বরাদ্দকৃত অর্থ বিতরণ করেছেন।