বাগেরহাটের মোল্লাহাটে আশ্রয়ণ প্রকল্পের ১৮০’টি পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার চরদারিয়ালা আশ্রয়ণ প্রকল্প চত্তরে ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়াল্ডওয়াইড এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৮০টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর এসকল খাদ্য সামগ্রী/প্যাকেট বিতরণের উদ্বোধন করেণ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ^াস ও গাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার উজির আলী, এ ছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ^াস, জেজেএস- ক্রেইন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নবো কুমার সাহা, রুপান্তর এর মোল্লাহাট প্রতিনিধি আবদুল করিম, প্রেসক্লাব মোল্লাহাটের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ। পুষ্টিকর খাবার প্যাকেটের মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, পেয়াজ, লবন, আলু, সুজি, চিনি, খেজুর ইত্যাদি।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ পালন উপলক্ষে ক্রেইন প্রকল্পের পক্ষ থেকে সপ্তাহব্যাপী কার্যক্রমর অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।