দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পৃথক দুই আসামি আটক হয়েছে। দিঘলিয়া থানা সূত্রে জানা যায় দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী -এর নির্দেশে গতকাল ২৬ এপ্রিল সোমবার রাতে এসআই আজিজ মাহমুদ, এএসআই শহিদুল ইসলাম, এএসআই সাইফুল, এএসআই শামীম বিশেষ অভিযান চালিয়ে দিঘলিয়া থানাধীন ফরমাইশখানা এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামি আবজাল হোসেনের পুত্র আবদুর রাজ্জাক হোসেন কে আটক করে। মামলা নম্বর জিআর ১৩৮/২০। অপর দিকে দিঘলিয়া থানাধীন ঘোষগাতী গ্রাম থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামি চাঁনমিয়ার পুএ আলা মিয়া কে আটক করে। মামলা নম্বর জিআর ৩১/২০।