বরগুনা জেলা সদর হাসপাতালসহ ৫টি উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিজ অর্থায়নে চার হাজার ব্যাগ কলেরা স্যালাইন (পুশ স্যালাইন) প্রদান করেছেন ৩১৫ সংসদীয় সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। মঙ্গলবার দুপুরে বরগুনার সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান এর কাছে এক হাজার ব্যাগ স্যালাইন আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এরপর বেতাগী, আমতলী, তালতলী, পাথরঘাটা ও বামনা উপজেলায় তিন হাজার ব্যাগ স্যালাইন বিতরণ করা হয়েছে।
বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: আবদুস সালাম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: হাসানুর রহমান ঝন্টু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড: সোহেল হাফিজ, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ। সম্প্রতি করোনা সংক্রমের পাশাপাশি বরগুনা ডায়রিয়ার প্রকোপ মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে সংকট দেখা দিয়েছে খাবার ও কলেরা স্যালাইনের (পুশ স্যালাইন)। এ কারণে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে স্যালাইন চেয়ে অনুরোধ জানিয়ে ছিলেন স্বাস্থ্য বিভাগ।