রাজশাহীর বাঘায় এতিম শিশু ও বৃদ্ধদের সাথে ছাত্রলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়ের সার্বিক সহযোগিতায় এবং জেলা ছাত্রলীগের সদস্য শাকিবুল ইসলাম রানার আয়োজনে গড়গড়ি ইউনিয়নের সরেরহাট শিশু সদনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই শিশু সদনে ২২৬ জন এতিম ও অর্ধশতাধিক বৃদ্ধ রয়েছে।
আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সরেরহাট শিশু সদনের পরিচালক সামসুদ্দিন শমেস ডাক্তার, গড়গড়ি ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ সম্পাদক মারুফ মন্ডল, শাকিবুল ইসলাম রানা প্রমুখ।