খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে করোণা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দিঘলিয়া সদর ইউনিয়নের তিন শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়।
গত ২৫ এপ্রিল বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স -এর মাধ্যমে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহীঅফিসার মোঃ মাহাবুবুল আলম, উপজেলা আ'লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, আবদুস সালাম মূর্শেদী সেবা সংঘের পরিচালক সামছুল আলম বাবু, দিঘলিয়া ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, আঃলীগ নেতা মোঃ মকবুল হোসেন, কেএম আসাদুজ্জামান, যুবলীগ নেতা এস এম হাবিবুর রহমান তারেক, শেখ রিয়াজ, মোড়ল হাসান মাহামুদ রাকিব, গাজী জিয়াউর রহমান দুর্জয়, ছাত্রলীগ নেতা শেখ আল আমিন, সৈয়দ জামিল মোর্শেদ প্রমুখ।