কচুয়ায উপজেলা চেয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম মাহফুজুর রহমানের আশু রোগ মুক্তি কামনায় এক মিলাদ ও দোয়া অনুষ্ঠান সোমবার সকাল ১১টায় কচুয়া উপজেলা যুব মহিলা লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তানিয়া আক্তার নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, উপজেলা আওয়ামী লীগ নেতা পুলিন বিহারী সাহা, সেচ্ছাসেবকলীগের সভাপতি সেখ সুমন,তাতীলীগের আহ্বায়ক মো: সিরাজুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আফসানা আক্তার মীমী, কৃষকলীগের ধর্মবিষয়ক সম্পাদক সেখ মুজিবুর রহমান সহ উপজেলা যুব মহিলা লীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি সম্পাদকবৃন্দ।