দিঘলিয়া থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে গাজাসহ ৩ গাজা বিক্রেতা ও ১ চাঁদাবাজী মামলার আসামীকে গ্রেফতার করেছে।
দিঘলিয়া থানা সূত্রে জানা যায়, দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশনায় গত রাতে এসআই তন্ময়,এসআই সঞ্জিত, এসআই আজিজ মাহমুদ, এএসআই শহিদুল ইসলাম, এএসআই সাইফুল ইসলাম কনস্টেবল কিবরিয়ার নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে ফরমাইশখানা থেকে ৩৫ গ্রাম গাজাসহ বাচ্চু সেখ (৪৫) ও তারেক গাজী(২০) এবং পানিগাতী থেকে ৩০ গ্রাম গাজা সহ মোস্তফা মল্লিক কে গ্রেফতার করেছে। এসআইসঞ্জিত ও এএসআই রাজের নেতৃত্ব অপর এক অভিযানে বাতিভিটার আসলাম শেখের পুত্র মামুন শেখকে চাদাবাজী মামলায় গ্রেফতার হয়েছে।দিঘলিয়া থানার মামলা নং ৭।