চিরিরবন্দরে বোরো ধানের ফলন নির্ণয়ে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে।
গত ২৫ এপ্রিল রোববার বিকেলে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়গ্রামের কৃষক আনিসুর রহমানের বোরো ক্ষেতে ব্রি ধান ২৮ জাতের এ বোরো ধান কর্তন উদ্বোধন করেন উপজেলা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান রনী।
এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান ও মোঃ আশরাফ সিদ্দিকী, সংশ্লিষ্ট ব্লকের উপ সহকারি কৃষি কর্মকর্তা ফনি ভূষন রায় ও ডলার চন্দ্র রায় সহ স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, পুরো উপজেলায় এ মৌসুমে রাশিয়ান কাটারী, শম্পা কাটারী, ব্রি ২৮, ব্রি ২৯, ব্রি ৫০, ব্রি ৫৮, ব্রি ৮১, ব্রি ৮৮, ব্রি ৮৯, বিআর ১৬, হাইব্রিডসহ বিভিন্ন জাতের ১৯ হাজার ৮ শত ৭৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে।