পবিত্র রমজান উপলক্ষে ঘোড়াঘাট থানা প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১০ই রমজান শুক্রবার করোনাকালীন স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরন করে ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,সহ-সভাপতি কাজী নাসির মুঈদ, সাধারন সম্পাদক হাফিজার রহমান হাবিব, কোষাধক্ষ জালাল খান বকুল,সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম,প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল কবীর মিন্টু, আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক রাফশান জানী শুভ,দপ্তর সম্পাদক নুরনবি মিয়া সদস্য আয়শা সিদ্দিকা ও আঃ রউফ মন্ঢল প্রমুখ। এ ছাড়াও গত ১২ই রমজান ঘোড়াঘাট থানার কর্মকর্তা ্ইনচার্জ আজিমুদ্দিনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক এম,পি, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। এ ছাড়াও ইফতার মাহফিলে বিশিষ্ট নাগরিক,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সাংবাদিক ও সুধিজন অংশগ্রহণ করেন।