ইউরোপিয়ান ইউনিয়ন এর সহায়তা ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে এবং উন্নয়ন সংস্থা জেজেএস এর উদ্যোগে ‘পুষ্টি উন্নয়নে অংশ গ্রহণমূলক সমন্বিত প্রকল্প’ (ক্রেইন) এর আওতায় গতকাল সকালে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ২ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগেরআয়োজনে এবং ক্রেইন প্রকল্পের সহযোহিতায় ওই মেডেকেল ক্যাম্পের মাধ্যমে গর্ভবতী নারী, কিশোরী ও ৫ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। এলাকার ৭৩ জন সুবিধাবঞ্চিত সেবাগ্রহীতাদের এ স্বাস্থ্যসেবা ও স্বল্প সংখ্যক ওষুধ প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন। স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ সৌমিত্র মিত্র, ডাঃ দিঠি ঘোষ ও ডাঃ ফারজানা বিলকিস ক্যাম্পে আগতদের স্বাস্থ্য সেবা প্রদান করেন। খলিলুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ এল জাকির হোসেন, প্রেসক্লাব মোল্লাহাট এর সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ বিশ্বাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। রোববার উপজেলার মুক্তিযোদ্ধা ও ষাটউর্দ্ধো জনগনদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক হাইজিন ম্যাটেরিয়াল বিতরণ করা হয় বলে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নব কুমার সাহা জানান। উল্লেখ্য, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ওয়াটার এইড, রূপান্তর ও জেজেএস এর সমন্বয়ে গঠিত কোস্টাল কনসোর্টিয়ামের মাধ্যমে বাগেরহাট জেলার উপকূলীয় চারটি উপজেলায় (মোল্লাহাট, কচুয়া, মংলা ও শরণখোলা) সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়নে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।