বিরলে মারপিটসহ খুন জখমের হুমকিতে ভীত একটি গ্রামের প্রায় শতাধিক মানুষের জীবন জীবিকা হুমকির মুখে পড়েছে। অভিযোগে ভীত ও আতঙ্কিত মানুষগুলো সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
ভূক্তভোগী ও এলাকাবাসী জানান, উপজেলার ৮ নং ধর্মপুর ইউপি’র মধ্য বনগাঁও এর আবদুল আজিজ এর মেয়ে মোছাঃ লাকী ও মেয়ে জামাই মোঃ ইমন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে পরিবারের সকলের সাথে বিরোধ ও শত্রুতার সৃষ্টি করে তাদের সহযোগীদের সাথে নিয়ে গত ২০ এপ্রিল মঙ্গলবার একই এলাকার মৃত জোহাক আলীর পুত্র শামসুল হককে রাত আনুমানিক ৮ টায় পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় পথরোধ করে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে মারপিট করে। শামসুল হকের আত্মচিৎকারে প্রতিবেশী সাবেক ইউপি চেয়ারম্যান নূর ইসলাম এগিয়ে এলে তাঁকেও মারপিট করে। সংবাদ পেয়ে শামসুল হকের স্ত্রী অজেনুর খাতুন এগিয়ে এলে তাকেও মারপিট ও জখম করে পড়নের গহনা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় গ্রামের অন্যান্য লোকজন এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে ঘটনা বেশি বাড়াবাড়ি করলে পূণরায় মারপিটসহ খুন জখমের হুমকি দিয়ে সকলে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে এলাকাবাসী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। চিকিৎসা গ্রহণের পর শামসুল হক বাদী হয়ে থানায় এজাহার দায়ের করে।
মৃত মাজেদ এর ছেলে লুৎফর রহমান, মৃত জোহাক আলীর ছেলে মজিবর রহমান, সিরাজুল ইসলামের স্ত্রী সখিনা বেগম, কবীরের স্ত্রী মিনি বেগমসহ উপস্থিত শতাধিক ব্যক্তির অনেকে এ প্রতিবেদককে জানান- বিভিন্ন জায়গা থেকে চাকুরী দেয়ার নামে মিথ্যা প্রলোভনের ফাঁদ পেতে লাকী ও তার স্বামী ইমন অবৈধভাবে টাকা হাতিয়ে নিয়ে কাজ করে দিতে না পারায় পাওনাদারগণ টাকা ফেরতের অব্যাহত চাপ দিতে থাকে। নির্ধারিত সময়ে টাকা না পেয়ে পাওনাদারগণ এলাকায় আসলে এলাকাবাসী তাদের সন্ধান দেয় অনুমান করে যখন তখন এলাকাবাসীকে প্রতিপক্ষ ভেবে মারপিট করাসহ খুন জখমের হুমকি দিয়ে আসছে এবং ইতঃপূর্বে বেশ কয়েক বার মারপিটের এমন হীন কাজ করেছে লাকী ও তার স্বামী ইমন। কেউ প্রতিবাদ করলে মাদক দিয়ে মিথ্যা মামলায় পুলিশের নিকট হেনস্থা করার ওপেন ঘোষণা দিচ্ছে তারা। তাই এদের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ এবং তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি করেন এলাকাবাসী।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবদলের আহ্বায়ক নূর ইসলাম জানান, অন্যায় দেখলে আমি নীরব থাকতে পারিনা, প্রতিবাদ করি এটাই আমার দোষ। আর অন্যায় কাজের প্রতিবাদ করতে গিয়ে আমাকে রাজনৈতিকভাবে হ্যায় প্রতিপন্ন করার অপচেষ্টায় বিরল শংকরপুরের এক মতলবী চরিতার্থ স্বার্থপর ব্যক্তি মাহবুবুর রহমান মধু ফেসবুকে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া তথ্য দিয়ে একের পর এক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সমাজে আমার একটা সুনাম আছে বলেই এলাকাবাসী আমার সাথে ছিল এবং এখনও আছে। তাই জনস্বার্থে আমি নিবেদিত আছি এবং থাকবো। জনগণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে আমি লাকি ও ইমনসহ তাদের সহযোগীদের বিচার দাবি করছি এবং আমার বিরুদ্ধে অপপ্রচার হতে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।