খুলনার পাইকগাছায় রানীমা হত্যার বিচার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকালে ৩ টায় উপজেলার চাঁদখালী ইউপি দক্ষিণ গজালিয়ায় পাইকগাছা-সড়কের উপর পর্ণোগ্রাফি মামলায় জেল-হাজতে আটক মশিউর সরদারের বিরুদ্ধে এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন রানীমার পিতা রফিকুল সরদার, মহিম ইসলাম, শাহিন আনম, আ. মালেক সরদার, আবু দাউদ মোড়ল, সালাম সরদার, মুজিবর মোড়ল, কোমল জিয়া, মাসুম সরদার, গোলাম রব্বানী, আল-মামুন, পলাশ, ডা. রফিকুল ইসলাম, ডা. টুটুল, সাত্তার সরদার, আল-হাসান, ইবকদুল সরদার, মাসুম বিল্লাহ, ইবাদুল সরদার, শামিম, সবুজ ও রহমান প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার গাজালিয়া কামরুল সরদারের অবাধ্য ছেলে মশিউরের বিরুদ্ধে তার বিবাহিত শালিকাকে ব্লাক মেইল করে নিকটাত্মীর বাড়ীতে নিয়ে ধর্ষণের ভিডিও ধারণ করার অভিযোগ এনে শ্বশুর রফিকুল সরদার জামাতা মশিউরের বিরুদ্ধে থানায় মামলা করেন। যার নং-২৩, তাং ২০ এপ্রিল। মামলার পর ২১ এপ্রিল মশিউরকে পুলিশ আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শহীদুল ইসলাম জানান, রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে মশিউরকে জেল-হাজতে পাঠানে হয়েছে। ইতোপূর্বে রফিকুল সরদারের বড় মেয়ে রানীমার সাথে মশিউর সরদারের সাথে বিয়ে হয়। তাদের সংসারে একটি শিশু পুত্র সন্তান রয়েছে। জানাগেছে গত ১৮ জানুয়ারি মধ্য রাতে বাড়ীর পুকুর থেকে রানীমা মৃতদেহ উদ্ধার করা হয়। রহস্যজনক এ মৃত্যুর ঘটনায় রানীমার পরিবার কোথায় কোনো অভিযোগ না করায় উভয় পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে মৃত দেহের দাফন সম্পন্ন হয়। কিন্তু সর্বশেষ ছোট মেয়েকে নিয়ে ব্লাক মেইলের এ ঘটনায় দু'পরিবারের মধ্যে সম্পর্কের অবনতি। থানা ইন্সপেক্টর (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, মামলার আসামি এখন মশিউর জেল-হাজতে রয়েছে।