খুলনার পাইকগাছায় আলমতলার নির্মাণাধীন কৃষি কলেজের নিকট সড়কের পাশে একটি নিমগাছের ডালে অজ্ঞাত যুবকের ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসী (রোববার বিকাল ৪টা পর্যন্ত) লাশের পরিচয় জানতে পারেনি। শনিবার গভীর রাতের যে কোনো সময় কে বা কারা অজ্ঞাত যুবককে হত্যা করে গাছের ডালে ঝুঁলিয়ে দিয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছে। মৃত্যু যুবকের শরীরে কাঁদা মাটি ছিল। তার গাঁয়ে জামা ছিল না, তার একপায়ে একটা মুজা থাকলেও অন্য মুজাটি ৫/৬শ গজ দূরে থেকে পুলিশ আলামত হিসাবে উদ্ধার করে। রোববার সকাল সাড়ে দশটায় সিআইডি পুলিশ ঘটনাস্থলে এসে লাশটির সুরত হাল রিপোর্ট শেষে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওসি (তদন্ত) মোল্লা খালিদ হোসেন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশটির সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, মেডিকেল রিপোর্ট আসার পরে জানাযাবে।