রূপসা-বাগেরহাটের পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার আট্টাকা এলাকায় মটরসাইকেলের ধাক্কায় শেখ শাহাবুদ্দিন সাবু (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আট্টাকা গ্রামের মৃত তৈয়েবুর রহমানের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে শেখ শাহাবুদ্দিন সাবু রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা এক মোটরসাইকেল আরোহী তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।