বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নি¤œ মানের মালামাল ব্যবহারসহ দায়সারা ভাবে কাজ করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী কাজের মান যাতে সঠিক হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২০০৬ সালে একটি ভবন নির্মাণ করা হয়। ভবনটি বর্তমানে ব্যবহারে অনুপোযোগী হয়ে পড়ায় সেটি মেরামতের কাজ চলছে। এ মেরামত কাজে নি¤œ মানের মালামাল ব্যবহারসহ দায়সারা ভাবে কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ভবনের বিভিন্ন জায়গায় ফাঁটল ও খসেপড়া পলেস্তরার উপর রঙের প্রলেপ দিয়ে কাজ চালিয়ে যাওয়ায় নানা প্রশ্ন উঠেছে। এ ছাড়া ধূলো মাটির উপর টাইলস্ বসানোর কারণে সেটি কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে কোন তদারকি নেই বলেও জানান অনেকে।
কলাতলা ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদি হাসান জানান, ভবনটিতে একেবারে নি¤œ মানের মালামাল দিয়ে মেরামত কাজ করা হচ্ছে। এ মেরামত কাজ শেষ করার আগেই পলেস্তরা খসে পড়ছে। এটি কোন ভাবেই মেনে নেওয়ার মত নয়।
এ ব্যাপারে কাজের ঠিকাদার গোপালগঞ্জের বুলেট শিকদারের সাথে ফোনে কথা হলে তিনি জানান, মেরামত কাজে কোন অনিয়ম হলে সেটি ঠিক করে দেওয়া হবে।
এ বিষয়ে বাগেরহাট জেলা উপসহকারী প্রকৌশলী ওবায়দুল রহমান জানান, কাজে অনিয়ম হলে ঠিকাদারকে কোন বিল পরিশোধ করা হবে না। প্রয়োজনে পূনরায় সঠিক ভাবে কাজ করানো হবে।