বাগেরহাটের মোল্লাহাটে এক প্রবাসীর স্ত্রী ও শিশু সন্তানকে সীমাহীন অত্যাচার-নির্যাতন ও টাকা ছিনিয়ে নেয়াসহ ঘর থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে ওই প্রবাসীর পিতা ও দুই ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার কোদালিয়া গ্রামে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত প্রবাসীর স্ত্রী ও শিশু পুত্র মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
প্রবাসীর আহত স্ত্রী লাবনী আক্তার লেবিনা (২৭) জানায়, তার স্বামী মোঃ লিটন মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। যে, কারণে স্বামীর বাড়িতে নিজের শিশু পুত্রকে নিয়ে বসবার করেন তিনি। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার শশুর আবুল কালাম মোল্লা ও দেবর তাকে সীমাহীন অত্যাচার ও নির্যাতন করে। এমনকি প্রায়ই গভীররাতে তার দরজায় হানা দেয় পিতৃসম শশুর। শশুরের অনৈতিক কথা না শোনায় তার উপর অত্যাচার জুলুম ক্রমান্বয়ে বেড়ে চলেছে। ঘটনার সময় পুত্র বধূ লাবনী আক্তার লেবিনাকে চুলের মুঠি ধরে মারপিট করে ঘর থেকে টেনে হিছড়ে বের করে দেয় শশুর আবুল কালাম মোল্লা। এ সময় ঘরের চাবি কেড়ে নিয়ে চার লক্ষ টাকা নেয় শশুর এবং দেবর রাজীব মোল্লা (৩০) ও ভাসুর হুমায়ূন কবির (৪৫)। এ ছাড়া তার শিশু পুত্র লিংকন মোল্লা (৮)’কে গলা চেপে নির্যাতনকরা হয়। এ সময় ওই গৃহবধূ আরো বলেন, তার দেবর মাত্র তিন মাস আগে তার স্ত্রীকে অত্যাচার জুলুম করে বিতাড়িত করেছে। আবার নতুন এক বিয়ে করে তাকেও অত্যাচার করে পিতার বাড়ি পাঠিয়েছে। এ ধরনের অত্যাচার নির্যাতন তাদের অভ্যাসে পরিনত হয়েছে। তিনি এহেন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
গৃহবধুর স্বামী প্রবাস থেকে মুঠো ফোনে জানান, তার স্ত্রীর ওপর সীমাহীন অত্যাচার নির্যাতন করছে তার পিতা ও ভাই। তিনি এর বিচার দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করছেন।
এ সয়বাদ লেখাকালে থানায় অভিযোগের প্রস্তুতি চলছিলো।