বিভীষিকাময় দুর্ঘটনার সেই রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্থ দিনাজপুরের দুই শ্রমিক পরিবার ঘোড়াঘাটের বিশায়েনায়েতপুর গ্রামের রায়হান কবির এবং ফুলবাড়ী উপজেলার বারাইহাট গ্রামের রেবেকা খাতুন পেলেন পাকা বাড়ি।
গত ৮বছর আগে এই দিনটাতে রেবেকার জীবনে কালোমেঘে ছেঁয়ে অশ্রুজলে ভাসলেও, এবছরটা ছিল একদমই ভিন্ন। নতুন পাকা বাড়ি পেয়ে দুঃস্বপ্নের এই দিনটিকে ভুলে, খুশিতে আত্মহারা হয়ে কেঁদে ফেললেন রেবেকা বেগম।
গতকাল শনিবার বেসরকারি সংস্থা ব্র্যাক হিউম্যানিটারিয়ান প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য ৭লাখ ২১হাজার টাকা ব্যয়ে একটি নতুন পাকা বাড়ি পেলেন ফুলবাড়ীর বারাইহাট গ্রামের দুই পা হারানো পঙ্গু রেবেকা খাতুন। বাড়ীর চাবি হস্তান্তর করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াাজ উদ্দিন। আরেক জন রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবার ঘোড়াঘাট উপজেলার বিশায়েনায়েতপুর গ্রামের রায়হান কবিরএর হাতে ৫ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যায়ে একটি বাড়ীর চাবি হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলম।
শনিবার এই দুই পরিবারের মাঝে বাড়ী প্রদান ভার্চুয়াল পদ্ধতিতে জুম এর মাধ্যমে সংযুক্ত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াাজ উদ্দিন, ঘোড়াঘাট উপজেলার নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলম।
এসময় পঙ্গুত্ববরণকারী রেবেকা খাতুন বলেন, আমার শ্বশুরের পাঁচ ছেলে। চার শতক জমিতে পাঁচ ভাইয়ের সংসার ছিল। জরাজীর্ণ মাটির ঘরে থাকতে হতো। তাই ব্র্যাকের কাছে একটা বাড়ির আবেদন করি। পরে তারা আমার জমির ওপর পাকা বাড়ি বানিয়ে দেন। আজকের দিনে নতুন বাড়ি পেয়ে, অনেক খুশি।
ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আশরাফ হোসাইন বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারীদেরকে ব্র্যাকের পক্ষ থেকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। রেবেকার আবেদনে তাকেও বাড়ি বানিয়ে বাড়ির চাবি হস্তান্তর করা হলো।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি বলেন, রানা প্লাজা দুর্ঘটনায় রেবেকা খাতুন তার দুইটি পা হারিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রীর তহবিল থেকে একটি পা হারানোর টাকা পেয়েছেন। তার বঞ্চিত হওয়া পাওনা টাকা ফিরিয়ে দিতে, উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।