সর্বাত্মক লক ডাউনের এগারতম দিনে শনিবার রংপুর মহানগরীর হাটবাজার ও রাস্তায় স্বাভাবিক পরিস্থিতি দেখা গেছে।
সকাল থেকেই রংপুর মহানগরী প্রধান সড়কসহ অলিগলির রাস্তা হাজার হাজার রিকশা, অটো রিকশা, মোটরসাইকেল ও সাইকেলে ও ব্যাক্তিগত গাড়ির দখলে চলে যায়। মেটোপলিটন পুলিশ নগরীর বিভিন্ন প্রান্তে চেক পোস্ট বসিয়েও কোনভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না যানবাহন চলাচলে। মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে ঢুকে পড়েছেন নগরীতে। সামাজিক দুরত্বের কোন বালাই নেই।
অন্যদিকে নগরীর বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের আড়ত, সিটি বাজার, ধাপ বাজারসহ সব খানেই দেখা গেছে ক্রেতা-বিক্রেতায় টইটম্বুর। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। কারো মুখে মাস্ক নেই। নগরীর জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে মোবাইলসহ বিভিন্ন ধরনের ভ্রাম্যমান দোকান দিয়ে দিব্যি চলছে বিকিকিনি। বের হওয়া মানুষজনের দাবি পেটের তাগিদেই লকডাউন মানতে পারছেন না তারা। পুলিশও বলছে কোনভাবেই বোঝানো যাচ্ছে না মানুষকে। যা করোনা সংক্রমন ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানিয়েছেন, শনিবার রংপুর বিভাগে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৩৭৬ জনের করোনা পরীক্ষা করে ৭৫৯ জনের পজেটিভ এবং ৩জনের মারা যাওয়ার তথ্য জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিবচালক। সনাক্তের হার১ ৫ দশমিক ৬৯ ভাগ। শুক্রবার এই হার ছিল ১১ দশমিক ১৭ ভাগ।
মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ জানিয়েছেন, ১২ টি পয়েন্টে চেক পোস্ট বসিয়ে পুলিশ যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রনে কাজ করছে। মানুষজন নিজে থেকে সাবধান হওয়া জরুরী।