নওগাঁ পোরশায় নিতপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যেগে স্থানীয় জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র নিকট থেকে প্রাপ্ত মাস্কগুলি শুক্রবার সন্ধায় নিতপুর বাজার এলাকার বিভিন্ন স্থানে বিতরণ করা হয়। এ সময় উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী, সংশ্লিষ্ট ইউনিয়ন যুবলীগের সভাপতি জামিল সরকার ও সাধারন সম্পাদক আবদুল খালেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।