রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার অসুস্থ মেয়র, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মন্ডল এর অসুস্থতার খোঁজ নিতে তার বাসায় গিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। শুক্রবার দুপুর ১২ টার দিকে তিনি মেয়রের পৌরসভার সূর্যপাড়াস্থ বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। গত (১৫ এপ্রিল) সন্ধ্যায় মেয়রের ছেলে কামরুলসহ তার স্ত্রীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে মেয়রের ছেলে এবং স্ত্রী রাগান্বিত হয়ে তার সমস্ত শরীরে আঘাত করে এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন মেয়র আবদুল মালেক মন্ডল। সম্প্রতি চিকিৎসা শেষে বাসায় ফেরেন মেয়র আবদুল মালেক মন্ডল। এ সময় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, স্ত্রী, সন্তানসহ যারা এর সঙ্গে জড়িত তাদেরকে কোন ভাবেই ছাড় দেয়া হবে না। দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, আ.লীগ নেতা হাবিবুর রহমান, আহাদ আলী প্রমুখ।