ভারত ও পাকিস্তানের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এসব দেশ থেকে কানাডায় যাওয়া অনেক যাত্রীর দেহে করোনা শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহণ মন্ত্রী। সাময়িক এই নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যবাহী ফ্লাইট এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তান থেকে যাওয়া অর্ধেকের বেশি যাত্রীর দেহে করোনা শনাক্ত হলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে। এর আগে, বৃহস্পতিবার দেশটির পার্লমেন্টে ভারত, ব্রাজিলসহ করোনার হটস্পটগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।