বিরলে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) কর্তৃক আয়বর্ধক কর্মকা- করার জন্য জনসংগঠনের নেতৃবৃন্দের মাঝে এককালীন অনুদানের লক্ষাধিক টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরল প্রেসক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার তাঁর কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে এ অনুদানের চেক বিতরণ করেন। আয়বর্ধক অনুদানের এক লাখ পঁচিশ হাজার টাকার চেক গ্রহন করেন বিরল সদর ইউপি’র বুজরুকবাসুদেবপুর জনসংগঠনের সভাপতি নিরঞ্জন রায়, সাধারণ সম্পাদক রতন মহন্ত এবং কোষাধ্যক্ষ জনতা বালা। এ সময় উপস্থিত ছিলেন, সিডিএ’র বিরল-বোচাগঞ্জ উপজেলার আঞ্চলিক সমন্বয়কারী কামরুজ্জামান এবং গ্রাম সহায়ক সন্তোষ রায়। উপকারভোগী জনসংগঠনের নেতৃবৃন্দ জানান সংগঠনের অর্থ এবং সিডিএ কর্তৃক প্রদেয় অনুদানের অর্থ এক তহবিলে সমন্বয় করে আয়বর্ধক কর্মকা- গ্রহন ও পরিচালনা করা হবে।