বিরলে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির নির্দেশে বিরল উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার বিকালে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ সবুজার সিদ্দিক সাগর ও সাধারণ সম্পাদক রমাকান্ত রায় পৌরশহরের হঠাৎপারাস্থ প্রায় শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় বিরল উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক লুৎফর রহমান, মহিলালীগ নেত্রী সুলতানা ইয়াসমিন রুমন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবদুল মালেক, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক সুবল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।