দিনাজপুরের ঘোড়াঘাটে মটর সাইকেলের টেংকির মধ্যে ফেন্সিডিল পাচার করতে গিয়ে এক যুবক থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ,সেই সাথে মটর সাইকেলটিও জব্দ করা হয়। ঘোড়াঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোরে উপজেলার রানীগঞ্জ এলকায় টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারে,একজন যুবক বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে মটর সাইকেল যোগে ঘোড়াঘাটের দিকে আসছে। পুলিশ তাৎক্ষনিক রানীগঞ্জ বাজারে চেকপোষ্ট বসিয়ে মটর সাইকেল আরোহীকে থামার নির্দেশ দিলে সে দ্রুতগতীতে পালানোর চেষ্টা করে। সাথে সাথে পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। পরে মটর সাইকেলের টেংকির ভিতর ও সিটের নীচ থেকে ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত যুবক বিরামপুর উপজেলার কাটলার খুলুপাড়া এলাকার আবেদ আলীর ছেলে আলরাফুল ইসলাম(৩৩)। ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বিকার করে বলেছেন গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার জড়িথ। বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।