নিয়ামতপুরে ইটের ভাটায় জ¦ালানি কাঠ পোড়ানোর অপরাধে ভ্রাম্যমান আদালতে দুই ইট ভাটার মালিকের নিকট থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে আদালত পরিচালনাকালে ইট ভাটায় গাছের গুড়ি পুড়ানোর সত্যতা মিললে, উপজেলার ভাবিচা ইউনিয়নের গাবতলীতে অবস্থিত দেশ ব্রিক্স ভাটার মালিক শাহিন সোনার কে ২০হাজার টাকা ও শ্রিমন্তপুর ইউনিয়নের চান্দইলে অবস্থিত স্টার ব্রিক্স এর মালিক রফিকুল ইসলাম শিমুল কে ৬০হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিলুফা সরকার।