দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা নির্বাহী অফিসারের আধুনিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল ২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ অফিসার্স কোয়ার্টার চত্ত্বরে ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয় বাজেটে উপজেলা নির্বাহী অফিসারের আধুনিক নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি জনবন্ধু অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ও প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ইউসূফ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রদীপ রায় প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।