দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের মোঃইব্রাহিম খলিলের বুধবার গভীর রাতে কে বা কারা পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
গৃহ মালিক মোঃইব্রাহিম খলিল জানান,বুধবার রাতে বড়িরভেতরে মোটরসাইকেল রেখে বাড়ির গেট ভেতর থেকে বন্ধ করে দেয়।রাত আনুমানিক ২টার দিকে একটা সংঘবদ্ধ চক্র বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভেতরে ঢুকে এবং সামনে এসে গেট খুলে রাখে। আগন্তক দস্যু চক্র ঘরের সামনে রাখা মোটরসাইকেল, ঘরের দরজা ও ওপরের জানালা লক্ষ করে একাধিক পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটায়।এ সময় বাইরের শব্দ শুনে এবং আগুনের লেলিহান শিখা দেখে বাড়ির লোকজন চিৎকার দেয়।বাইরের লোকজন ছুটে এসে বাইরে থেকে বন্দ করা দরজা খুলে দেয়। লোকজন পানি দিয়ে আগুন নিভায়। বাড়ির মালিক ইব্রাহিম খলিল এপ্রতিবেদককে জানান,দিঘলিয়া থানা পুলিশ ঘটনার পর সংবাদ পেয়ে এসেছিলেন এবং আলামতসহ কয়েকটা কাঁচেরবোতল সাদৃশ বোমা নিয়ে গেছেন। দিঘলিয়া থানার কর্মকর্তা ইনচার্জ আহসান উল্লাহ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তিনি কোন অভিযোগ পাননি।