করোনার টিকা সরবরাহ বন্ধ করায় এস্ট্রাজেনেকার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। ঘাটতির কথা জানিয়ে এস্ট্রাজেনেকা ইইউকে কোভিড-১৯ টিকা সরবরাহ বন্ধ করায় ইউরোপীয় কমিশন আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন। রয়টার্স জানায়। ইইউ ভুক্ত দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহে দেরি করায় এবং একের পর এক চালান বাতিল করেছে কোম্পানিটি। যদিও এস্ট্রাজেনেকার সঙ্গে আবারও চুক্তির কথা ভাবছে ইইউ। এর আগে গত বৃহস্পতিবর প্রথমবার মামলার বিষয়ে কথা বলেন ইইউ কর্মকর্তা।