বাগেরহাটের চিতলমারীতে স্থানীয় এমপি শেখ হেলাল উদ্দীনের সৌজন্যে ও সন্তোষপুর ইউপি চেয়ারম্যান বিউটি আক্তারের ব্যবস্থাপনায় ইমাম-মোয়াজ্জিমদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সন্তোষপুর ইউনিয়নের কালিগঞ্জ ও কাঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে একশ জনের মাঝে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, চিড়া, চিনি, তেল, আলু, লবণ, পিঁয়াজ, ডাল ও ছোলাসহ ২৮ কেজি মালামাল।
এ সময় উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, ইউএনও মো. লিটন আলী, থানার ওসি মীর শরিফুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মো. মোজাম্মেল হাওলাদার ও সন্তোষপুর ইউপি চেয়ারম্যান বিউটি আক্তার প্রমূখ। ত্রাণ বিতরণ কালে উপস্থিত অতিথিরা করোনাকালীন সময়ে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন।