পবিত্র রমজান উপলক্ষে নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যেগে পথচারী অসহায় গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যার কিছুক্ষন আগে উপজেলা সদর নিতপুরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সাথে নিয়ে ইফতার বিতরণ করেন থানা কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন। এ সময় কর্মকর্তা ইনচার্জ শফিউল আজম খাঁন জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বি.পি.এম. এর নির্দেশে নিজেদের অর্থে তারা এসব ইফতার বিতরণ করছেন। তাদের সামর্থ অনুযায়ী অসহায় গরীবদের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম তারা আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত রাখবেন বলে তিনি জানান।