পাকিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে বোমা হামলায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
ধারণা করা হচ্ছে, পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে সেরিনা হোটেলের গাড়ি পার্কিং এলাকায় এই বোমা হামলা ঘটনা ঘটে।পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী কোয়েটা শহরে অবস্থান করছেন চীনের রাষ্ট্রদূত। তবে হামলার সময় রাষ্ট্রদূত সে হোটেলে ছিলেন না।
পাকিস্তানী তালেবান বলেছে, এই হামলা তারাই চালিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি তারা।